আফতাবনগরে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৭

রাজধানীর আফতাবনগরে ভবন থেকে পড়ে মো. নাসির উদ্দীন (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় জিহাদ হাসান (২২) নামে আরও একজন আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আফতাবনগরের লোহার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাসির চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমহনপুর গ্রামের মো. মোস্তাফা মিয়ার ছেলে। তিনি আফতাবনগরে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

নাসিরের সহকর্মী হাফিজুল ইসলাম বলেন, ‘আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় একটি নির্মাণাধীন ১০তালা ভবনের ৮তলায় মাচাং দিয়ে প্লাস্টারের কাজ করা হচ্ছিল। মাচাংটি সাত তলায় বাধার সময় ওপর থেকে দুই জন শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। জিহাদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। আহত শ্রমিক জিহাদের চিকিৎসা চলছে।’

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান