‘দেশের মাটিতেই গণহত্যার নির্দেশদাতাদের বিচার করতে হবে’

ঢাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ১৪:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৪:২৩

যাদের নির্দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।

শনিবার (৫ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে জানানো হয়, হত্যাকারীদের বিচার ও মামলা পরিচালনার জন্য সারা দেশে সাত সদস্যের আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

নাসিরউদ্দীন পাটয়ারী বলেন, ‘বাংলাদেশের ছাত্ররা আরেকটা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যেসব দলের নেতাকর্মীরা আন্দোলনে অংশ নিয়েছিল, তারাও নিজেদের দল গোছাতে ব্যস্ত। আওয়ামী সরকারের সংবিধান বাতিল করে দ্রুত নতুন সংবিধান করতে হবে। দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে। আর কোনও প্রতিহিংসা চাই না। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো, যেন দ্রুত হত্যাকারীদের বিচার করা হয়।’

সমাবেশে শহীদ মোমিনুল ইসলামের বাবা সাইফুল ইসলাম বলেন, ‘আমার ছেলে গত ১৯ জুলাই গুলশানে পুলিশের গুলিতে নিহত হয়। আমি কখনও ভাবতে পারিনি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো। আমার ছেলে আজ আমাকে এখানে নিয়ে এসেছে। আমরা ছেলের জন্য আমি গর্ববোধ করি। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলের হত্যাকারীদের এখনও বিচার হয়নি। আমার ছেলে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমি যেন হত্যাকারীদের বিচার দেখে মরতে পারি।’

শহীদ মারুফ হোসেনের বাবা বলেন, ‘আমি খেটে খাওয়া মানুষ। আমার ছেলে গত ১৯ জুলাই বাড্ডায় যখন পুলিশের গুলিতে আহত হয়,তখন তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে মারা যায়। ডিবি পুলিশ আমার বাসায় যায়। আমাকে জামায়াত-শিবির বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করে। দেশ স্বাধীনের পর আমি ২৮ জনের বিরুদ্ধে মামলা করি। কিন্তু দুঃখের বিষয় সবাই পলাতক। আমি তাহলে কাদের কাছে বিচার চাইবো। যেসব সমন্বয়কের ডাকে আমার ছেলে রাস্তায় জীবন দিয়েছে, সরকার পতনের পর তারা একটাবারও আমার খোঁজ নেয়নি। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।’

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত কয়েক বছর ধরে দেশের মানুষের সঙ্গে অন্যায় করেছে। ভারতীয় গোলামীর কারণে এখনও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে। যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে। আহতদের সুচিকিৎসা দিতে হবে। কিন্তু দুই মাস পার হয়ে গেলেও আমরা কোনও পদক্ষেপ দেখতে পাইনি। যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, শত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। যাদের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, সে সব সিন্ডিকেটের কালো হাত ভেঙে দিতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির অন্য সদস্যরাও সমাবেশে উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান