রাজধানীতে বিভিন্ন পয়েন্টে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৯:০২

বিভিন্ন দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে প্রায় প্রতিদিনই আন্দোলনে নামছেন বিক্ষোভকারীরা। এতে সকাল-বিকাল যখন তখন যানজটের মুখে যাতায়াত করতে হচ্ছে রাজধানীবাসীকে। বরাবরের মতোই বৃহস্পতিবারও (২৪ অক্টোবর) সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এছাড়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। যে কারণে নগরের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল ধীরগতি হয়েছে। সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন হওয়াতেও সড়কে গাড়ির চাপ বেড়েছে। সব মিলিয়ে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ।

সড়কে গাড়ির চাপ বেড়েছে। ছবি: সাজ্জাদ হোসেন

এদিকে আজও রাজধানীর মহাখালীতে সাত কলেজ অধিভুক্ত থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে প্রধান সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে তেজগাঁও থেকে বনানী-উত্তরাগামী এবং উত্তরা থেকে তেজগাঁওগামী সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পরও কমেনি। সড়কে গাড়ির গতি একেবারেই কমে গেছে।

তেজগাঁও থেকে বনানী-উত্তরাগামী এবং উত্তরা থেকে তেজগাঁওগামী সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সাজ্জাদ হোসেন

এদিকে বৃষ্টির কারণে মগবাজার ফ্লাইওভার ও রমনার দিকে যানবাহন চলাচল ধীরগতি রয়েছে। এসব পয়েন্টে সড়কে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এছাড়াও যানজট রয়েছে মিরপুর রোডের ধানমন্ডি, সায়েন্সল্যাব হয়ে নিউ মার্কেটের দিকেও। এছাড়া রাজধানীর কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মতিঝিল, মহাখালী, বনানী, উত্তরা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

বাংলামটরে যানজটে আটকে থাকা শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘ইদানিং প্রতিদিন যানজট হচ্ছে। আমাদের এসব সহ্য হয়ে গেছে। এতো আন্দোলনের কারণে আমাদের মতো সাধারণ মানুষদের ভোগান্তি।’ অফিস থেকে বের হয়ে এমন ভোগান্তিতে পড়েছেন বনানী, মহাখালী, মগবাজার, রমনার দিকে চলাচলকারী যাত্রীরা।

ভোগান্তিতে পড়েছেন বনানী, মহাখালী, মগবাজার, রমনার দিকে চলাচলকারী যাত্রীরা। ছবি: সাজ্জাদ হোসেন

এ প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) স্নেহাশিস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে। বিশেষ করে সোনারগাঁও সিগন্যাল থেকে ফ্লাইওভারে অনেক গাড়ি আটকে আছে। এছাড়া রমনার দিকে গাড়ির চাপের কারণে যানজট রয়েছে। আমরা যানবাহন চলাচলে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান