পল্লবীতে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ১৪:২৯আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৪:২৯

রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে মো.আহাদ (৪০) নামে এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে নিহত দুই শিশুর নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স সাত বছর ও আরেকজনের বয়স তিন বছর।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর এ তথ্য জানান পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল। তিনি বলেন, ‘শনিবার সকালে আমাদের কাছে খবর আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে। ওই শিশুদের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পুলিশ ওই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, ওই শিশুদের ধারালো ছুরি দিয়ে জবাই করা হয়েছে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম