শাহবাগে ফের ৩৫ প্রত্যাশীদের সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১৩:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে ফের সমাবেশ করছেন ৩৫ প্রত্যাশীরা। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করেন তারা। এ সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। গত ১২ বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। আমরা বেকার, আমাদের কোনও আয় নেই। তবুও দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। বার বার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না। তাই বলতে চাই, আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরবো। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বো না।

আন্দোলনে অংশ নেওয়া আরিফ ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এক দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই। আমাদের আজকের কর্মসূচি পূর্ব ঘোষিত। দাবি আদায় করে তবেই আমরা বাড়ি ফিরবো।’

দীর্ঘ দিন ধরে চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ৩৫ প্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএসে বসতে পারবেন, এমন ধারা সংযোজিত হবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিপ্রত্যাশীরা।

/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের