৫০ দিন ধরে চলছে আন্দোলন

‘পান্থকুঞ্জ পার্ক রক্ষায় সরকারের কোনও নড়াচড়া নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২

রাজধানীর পান্থকুঞ্জ পার্ক রক্ষায় ৫০ দিন ধরে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চললেও সরকারের কোনও নড়াচড়া নেই বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) পান্থকুঞ্জ পার্কে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন আয়োজিত ‘পান্থকুঞ্জে ৫০ দিন: নাগরিক ও সাংস্কৃতিক সমাবেশ’ শীর্ষক কর্মসূচিতে আন্দোলনকারীরা এ মন্তব্য করেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ানবাজার থেকে পলাশী পর্যন্ত অংশের নির্মাণকাজ বাতিলের দাবিতে ৫০ দিন ধরে পান্থকুঞ্জ পার্কে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, ‘আন্দোলনের শুরুর দিকে তিন উপদেষ্টা এসেছিলেন। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছিলেন তারা। কিন্তু এখনও সেই বৈঠক হয়নি। অন্তর্বর্তী সরকারের মধ্যে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না, থাকলে প্রকল্প পর্যালোচনার উদ্যোগ নিতো।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান লিখিত বক্তব্যে বলেন, ‘এই আন্দোলন শুরুর কিছুদিনের মধ্যে সরকারের তিন উপদেষ্টা এসে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ৪০ দিন পার হলেও সেই অর্থে আন্দোলনকারীদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। সরকারের দিক থেকে কোনও নড়াচড়া নেই। পান্থকুঞ্জ অংশে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধ থাকলেও হাতিরঝিল অংশের কাজ চলমান। এটি প্রমাণ করে যে, জুলাই গণ-অভ্যুত্থানের পরের সরকার, যারা নিজেদের জনমানুষের সরকার বলে, বিগত সরকারের স্বার্থের প্রকল্প বাতিলের কথা ছিল তাদের; কিন্তু সে উদ্যোগের লক্ষণ নেই।’

এক্সপ্রেসওয়ে নির্মাণচুক্তি পর্যালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এলাকাবাসী, পান্থকুঞ্জ ও হাতিরঝিলকে মুক্তি দিন। এই প্রকল্পের সময় পরিবেশগত সমীক্ষার নামে যা হয়েছে, সেখানে কোনও নগর পরিকল্পনাবিদ ও এলাকাবাসীর যুক্ততা ছিল না। এই প্রকল্প থেকে বিদেশি কোম্পানির মুনাফা হচ্ছে। আর সুফল পাবে স্বল্পসংখ্যক ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী।’

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ এম আহমেদ বলেন, ‘পান্থকুঞ্জ এলাকায় জলাধার ছিল। মানুষ এখানে সময় কাটাতে আসতো। এই শহর থেকে শুধু গাছ না, জলাধারও হারিয়ে যাচ্ছে। দেশের স্থপতিদের এ বিষয়গুলোতে নজর দিতে হবে।’

এই প্রকল্পের সঙ্গে যুক্ত পেশাজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শায়ের গফুর। তিনি বলেন, ‘এ ধরনের প্রকল্পে যুক্ত পেশাজীবী, আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ীর ভূমিকা স্পষ্ট করতে হবে। পরামর্শক বিদেশি হলেও দেশের যারা যুক্ত থাকেন, যাদের হাত দিয়ে এটি চূড়ান্ত হয় তাদের বিশেষজ্ঞ জ্ঞান না থাকলে প্রকল্প প্রণীত হতে পারে না।’

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পান্থকুঞ্জ পরিদর্শনে যান। সেদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের র‌্যাম্প (সংযোগ সড়ক) পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামবে কিনা, সে বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা।

সমাবেশে আরও বক্তব্য দেন– অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, লেখক ও গবেষক কল্লোল মোস্তফা ও জুলাই অভ্যুত্থানে শহীদ তরুণ আলোকচিত্রী তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান।

/কেএইচ/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী