কাউন্টারভিত্তিক বাস চলাচল কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭

নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল। আজ বেলা পৌনে ১২টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যের ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টারভিত্তিতে। উদ্বোধনের জন্য এরই মধ্যে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বাসগুলো। টিকিট বিক্রির জন্য বুথগুলোও প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনের শুরুতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমাদের বাসগুলো গরু-মহিষের মতো একটা আরেকটার পেছনে ধাক্কাধাক্কি করে। এটি বন্ধ করতে হবে। ডিএমপি থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমরাও চাই সড়কের শৃঙ্খলা ফিরে আসুক।’

কাউন্টারভিত্তিক বাস চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, ‘প্রথমে আমরা এটি চালু করলাম। সামনে আরও তিনটি রুটে এই ব্যবস্থা চালু করবো। এ ব্যবস্থার কারণে বাস ভাড়া বাড়বে না।’

এর আগে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি থেকে বাংলা ট্রিবিউনকে জানানো হয়, বর্তমানে যেসব রুট ধরে ঢাকায় বাস ঢোকে সেখান থেকে প্রাথমিকভাবে চারটি অংশে কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হবে। এর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর থেকে আসা বাস; মানিকগঞ্জ-ধামরাই-সাভার হয়ে ঢাকায় প্রবেশ করা বাস; বসিলা-মোহম্মদপুর থেকে আসা বাস ও মিরপুর থেকে ছাড়া বাসগুলোকে মাসখানেকের মধ্যে কাউন্টার পদ্ধতিতে আনা হবে। এই কার্যক্রম শুরু করা হবে আবদুল্লাহপুর অংশের বাস দিয়ে। এর জন্য একশ’টি বাস গোলাপি রঙ করে প্রস্তুত করা হয়েছে। এসব বাসে ই-টিকেটিং ব্যবস্থা রাখা হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম