ঈদ সামনে রেখে রাজধানীতে যানজট, ভোগান্তি চরমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৫, ১৭:৪৮আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২৩:২৯

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত মানুষ। চলতি সপ্তাহ শেষে গ্রামে যাওয়ার হিড়িক পড়বে মানুষের। এ জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। রবিবার (২৩ মার্চ) ২২ রমজান। অফিস শেষে কেউ ঘরমুখো আবার কেউ ঈদ শপিংমুখী। একসঙ্গে অনেকে লোক বের হওয়ায় বিকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে। এতে যাত্রাপথে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে রওনা হওয়া মানুষ। 

বিকাল থেকে সরেজমিন দেখা যায়, রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, ধানমন্ডি, আসাদ গেট, গ্রিন রোড, পান্থপথ, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ সড়কে তীব্র যানজট। এছাড়া সড়কে যানবাহনের চাপ দেখা গেছে বিজয় সরণি, সাত রাস্তা ও মহাখালীর দিকেও। সড়কে যানবাহনের চাপ থাকায় ঘরে ফেরা মানুষের দীর্ঘ সময় কেটে যাচ্ছে পথে। ইফতারের আগে বাসায় পৌঁছাতে সড়কের ভোগান্তি এড়াতে অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে রওনা দিতে দেখা গেছে।

বিকাল ৪টার পর কলাবাগান পার হয়ে সায়েন্সল্যাব ঢুকতে দেখা যায় তীব্র যানজট। এর ফলে যানবাহনের চাপ বেড়েছে আশেপাশের অলিগলিতেও। 

শ্যামলীতে থেকে বাসে করে স্ত্রীকে নিয়ে নিউ মার্কেটে দিকে যাচ্ছিলেন তানভীর হাসান। তাকে বহন করা বাসটি সিটি কলেজের কাছাকাছি এলে যানজটে আটকে পড়ে। দীর্ঘক্ষণ বাস এক জায়গায় থাকায় বাধ্য হেঁটে গন্তব্যের দিকে রওনা হন তারা। তানভীর হাসান বলেন, বসে থাকলে এটুক রাস্তা পৌঁছাতে অনেক সময় লাগবে, বরং হাঁটলেই আগে যেতে পারবো, তাই হেঁটে যাচ্ছি।

মহাখালী থেকে নিউ মার্কেটে যাত্রী নিয়ে আসা এক সিএনজি চালক বলেন, রাস্তায় গাড়ির অনেক চাপ। রমজান আসার পর ইফতারের আগেই বেশি জ্যাম লাগে। অনেক সময় এক জায়গায় আধা ঘণ্টার ওপরে চলে যায়।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ধানমন্ডি জোন) রাজিব জানান, আজ সপ্তাহের প্রথম কর্মদিবস, পাশাপাশি ঈদের কেনাকাটা করতে লোকজন একসঙ্গে বের হয়েছেন। মার্কেট কেন্দ্রিক যানজট রয়েছে। বিকাল ৪টার পর বসুন্ধরা শপিং সেন্টার ও গ্রিন রোডের দিকে গাড়ির চাপ কম থাকলেও সায়েন্সল্যাব ও নিউ মার্কেটের দিকে যানবাহনের চাপ রয়েছে। মার্কেট কেন্দ্রিক গাড়ির চাপ রয়েছে, সেটাও দেখা যাচ্ছে।

/কেএইচ/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী