ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৫, ১৯:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৯:১৫

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) ইডেন কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় তারা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ ব্রুটাল জেনোসাইড ইন গাজা’, ‘জাস্টিস ফর ফিলিস্তিনি’ ইত্যাদি স্লোগান দেন এবং বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, ইজরায়েলের বর্বর হামলায় প্রতিনিয়ত হাজার হাজার নিরীহ নিরপরাধ ফিলিস্তিনি মুসলিম মারা যাচ্ছেন। অথচ বিশ্ব বিবেক আজ ঘুমিয়ে আছে। বড় বড় রাষ্ট্রগুলো চুপ করে আছে। তারা ফিলিস্তিনিদের আর্তনাদ শুনতে পাচ্ছে না।

ইডেন কলেজের শিক্ষার্থী তামান্না রহমান বলেন, বোমায় ফিলিস্তিনিদের ক্ষতবিক্ষত শরীর যখন আকাশে উড়তে দেখি তখন বুক ফেটে কান্না আসে। এ কেমন নিষ্ঠুরতা! এ কেমন নির্মমতা! তাদের কী একটুও দয়া-মায়া নেয়?

ইডেন কলেজের আরেক শিক্ষার্থী সুমনা হক বলেন, আজ বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাই-বোনেরা। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিবাদী মিছিল করেছি। আমি মনে করি, শুধু একজন মুসলিম হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো।

ফারজানা ছবি নামের আরেকজন শিক্ষার্থী কান্না স্বরে বলেন, বিশ্বের মুসলিম উম্মাহ এক থাকলে গাজায় এই বর্বর হামলা এতো দিন চলতো না। ইসরাইল বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। তাদের ধ্বংস অনিবার্য। সময় এসেছে বিশ্বের মুসলিম দেশগুলোর এক হওয়ার। আমরা আমাদের পর্যায় থেকে তাদের পণ্য বর্জন করে, তাদের প্রতি ঘৃণা জানিয়ে প্রতিবাদ জারি রাখবো।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ