শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা

ঢাবি প্রতিনিধি
১১ মে ২০২৫, ১৮:১৩আপডেট : ১১ মে ২০২৫, ১৮:১৩

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র এবং আহতদের সুচিকিৎসা প্রদানের দাবিতে শনিবার (১০ মে) রাত থেকে শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেনা বলে জানিয়েছেন তারা।

রবিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের ঠিক মাঝখানে আহতদের মঞ্চ এখনও রয়েছে। মঞ্চের ওপরে এবং নিচে জুলাই আহতরা বসে আছেন। এদিকে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

জুলাই আন্দোলনে সিলেটে আহত হন তারিক ইসলাম। বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত আছেন। যোগ দিয়েছেন আন্দোলনে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালের বেডে বসে থেকে কী হবে? আমাদের ভাইদের সঙ্গে যোগ দিয়েছি। বেশি অসুস্থ লাগলে আবার মেডিক্যালে চলে যাই। ভালো লাগলে আবার আসি। আমাদের দেখার কেউ নাই আসলে। সবার দাবি পূরণ হয়ে গেছে, সবাই চলে গেছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা থাকবো।

আহত নাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। কেউ যোগাযোগ করেছে কী না জানতে চাইলে তিনি বলেন, কেউ এখনও পর্যন্ত যোগাযোগ করেনি। হাসনাত, সারজিস তো কাল ওদের দাবি পূরণ হওয়ার পর চলে গেছে আর এদিকে আসেনি। আমাদের দাবি আমাদের আদায় করতে হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শনিবার (১০ মে) রাত ১১টা পর্যন্ত টানা ৪৯ ঘণ্টার আন্দোলন করে আন্দোলনকারীরা। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে আন্দোলন বন্ধ করে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। তবে জুলাই আহতরা গিয়ে গতকাল রাত থেকেই শাহবাগ অবরোধ রেখেছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম