হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানান, গত ২৭ আগস্ট জ্যাকসন যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন। তবে দুদিন ধরে তিনি কোনও খাবারের অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে দূতাবাসের একটি মেডিক্যাল টিম ও পুলিশের একটি দল হোটেলে যায়। কক্ষে ঢুকে তারা জ্যাকসনকে মৃত অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখেন।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুকে স্বাভাবিক মনে হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিতভাবে মরদেহ হস্তান্তরের আবেদন করে। এরপর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

প্রাথমিক তথ্য অনুযায়ী, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে অবস্থান করেছিলেন।

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী