মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে লুটপাটের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ০০:৩৮আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০০:৩৮

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এলাকায় পুলিশ পরিচয়ে একদল লোকের বাসায় ঢুকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তারা হলেন— মাকসুদা আক্তার মুক্তা (৪৫) এবং তার দুই ছেলে সাইফুল হাসান (২০) ও সিফাত হাসান (১৮)।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা বলেন, 'সকাল ৮টার দিকে আমরা সবাই ঘুমে ছিলাম। হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে। প্রধান ফটকের কেচি গেট ভেঙে তারা বাসায় ঢোকে, এরপর রুমের দরজা ভেঙে ভেতরে আসে। বাধা দিলে আমার দুই ছেলেকে মারধর করে।'

তিনি আরও বলেন, 'পরে আমাদের একটি রুমে আটকে রেখে ট্রাক ভরে ফ্রিজ, খাট, চার ভরি স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকা, সিসিটিভি ডিভিআরসহ মালামাল লুট করে নিয়ে যায়। আমরা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে উদ্ধার করে। হামলাকারীরা সবাই মুখে মাস্ক পরা ছিল।'

এই ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাকসুদা আক্তার মুক্তা।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, রেজাউল করিম সুজন, রাইসুল ইসলাম আসাদ, রাসেদা বেগম, সবুজ, বাবু ওরফে ‘মুরগী বাবু’, ইয়াসিন আরাফাত, শফিক, মোহন, সজিব বাবুর্চি ও তরিকসহ বেশ কয়েকজন এ হামলায় জড়িত।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, 'ঘটনাটি মূলত জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঘটেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এক পক্ষ নিজেরাই উচ্ছেদের চেষ্টা করতে গিয়ে এই লুটপাটের ঘটনা ঘটিয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

/এবি/এস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী