প্রেসক্লাবের সামনে ১৮তম দিনের মতো ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ অক্টোবর ২০২৫, ১৬:৩১আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৮তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে দাবি আদায়ে অনড় অবস্থানে দেখা গেছে তাদের। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন শিক্ষকরা।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় লাঠিচার্জের পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষক আহত হন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

ইবতেদায়ি শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সেই সঙ্গে বুধবারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সরকারি অনুদানভুক্ত মাদ্রাসার মধ্যে বাছাই করে ১ হাজার ৯০টিকে এমপিওভুক্ত করার জন্য তালিকাভুক্ত করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ দুই দফা আশ্বাস দেওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় এখনও তা হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষকরা গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী