বিভিন্ন অপরাধে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা এলাকা থেকে গ্রেফতার ৩৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮

রাজধানীর নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে মোহাম্মদপুরে ৩৩ জন ও নিউমার্কেট থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, চুরি, পরোয়ানাভুক্তসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে একই দিন নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।

শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

/এবি/এস/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ