ঢাকায় ককটেল বিস্ফোরণে সরকারি কর্মকর্তা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৫, ০০:৩৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০০:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে  টিএসসি মোড়ে ঘটনাটি ঘটে।
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম জানিয়েছেন, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে এতে বিস্ফোরিত হয়ে তার পিঠে স্প্লিন্টার লেগে আহত হন। পরে চিকিৎসার জন্য রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তার অবস্থা গুরুতর নয়, সামান্য আহত হয়েছে।

আহত জাহাঙ্গীর আলম পেশায় মাদ্রাসা অধিদফতরের সহকারী পরিচালক। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত মমতাজ আলী চাকলাদার। বর্তমান থাকেন তিনি আজিমপুর সরকারি কোয়াটারে।

/এসএনএস/এফআর/
সম্পর্কিত
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না  
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
সর্বশেষ খবর
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা