হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে বিক্ষোভ অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে সকাল থেকে যোগ দিতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন অংশ থেকে আসা মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তাদের হাতে জাতীয় পতাকা, হাতে প্লেকার্ড।  

এসময় তাদের, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’  ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিরপুর থেকে বিক্ষোভে অংশ নিতে আসা বায়েজিদ বলেন, ‘হাদি ভাইয়ের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা একজন বলিষ্ঠ কণ্ঠ হারিয়েছি। একজন দেশপ্রেমিককে হারিয়েছি। এর সম্পূর্ণ দায়ভার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের। দ্রুত হাদি ভাইয়ের হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’

এদিকে দুপুর আড়াইটায় শাহবাগে ডাকসুর ডাকে আধিপত্যবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী