ভোর থেকেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবন এলাকায় ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

জানাজা স্থলে গিয়ে দেখা যায়, ভোর থেকেই নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বগুড়া, ময়মনসিংহসহ অনেক জেলা থেকে খালেদা জিয়ার জানাজার নামাজ পড়তে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। অনেকে সেই ভোর ৪টায় এসে পৌঁছেছেন। তাদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

ফেনী থেকে সংসদ ভবন এলাকায় বেগম জিয়ার জানাজার নামাজ আদায় করতে এসেছেন ষাটোর্ধ্ব নুরুজ্জামান মিয়া। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, জিয়াউর রহমানকে চোখের দেখা দেখেছি। তার চলে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার নেতৃত্বে মাঠপর্যায়ে বহু আন্দোলন সংগ্রাম করেছি। তিনি ছিলেন আমাদের ফেনী তথা সারা বাংলাদেশের গর্ব। তার নেতৃত্ব ছিল এ দেশে স্বর্ণযুগ। তার চলে যাওয়া বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।

মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম বলেন, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর পরই মনটা ব্যাকুল হয়ে উঠেছে তার জানাজা নামাজ আদায় করার জন্য। তাই রাতেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি।

জানাজায় অংশ নিতে আসা অনেকেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের একজন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার রাজনৈতিক দর্শন, চিন্তাভাবনা এ প্রজন্মের মানুষের কাছে শিক্ষণীয়। তিনি কখনও কোনও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

বেগম জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে স্বেচ্ছাসেবক দলের এই নেতা বলেন, সারাটা জীবন শুধু দেশের ও দেশের মানুষের চিন্তা করেছেন। শেখ হাসিনার এত অত্যাচার নির্যাতন সত্ত্বেও দেশ ছাড়ার কথা একবারও চিন্তা করেননি। তিনি এই বাংলার মুক্তিকামী মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

প্রচণ্ড শীতের মধ্যেও খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ভিড়

এদিকে খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য সরকার থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জানাজার নামাজে অংশ নিতে আসা এক নারী বলেন, বেগম জিয়া ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। একজন নারী হয়ে তিনি বাংলাদেশের জন্য যা করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল খুব ইচ্ছে ছিল তার জানাজায় অংশ নেওয়ার। তাই আজ ভোরেই বড় মেয়েকে সঙ্গে নিয়ে নামাজ পড়তে চলে এলাম।

জানা যায়, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে বেলা সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে কোনও সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ডিএমপি জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, সর্বস্তরের মানুষ যেন তাকে সম্মান জানাতে এবং জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য সরকারের সব দফতর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

/এএইচএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী