খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ১৫:২১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৫:২১

রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার (৭ জনুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের প্রতিবেশী মো. নজরুল ইসলাম বলেন, সকাল সোয়া ১১টার দিকে খিলক্ষেত ৩০০ ফিট সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি জানান, পরে তাকে ঐ গাড়িতে থাকা মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মো. ফারুক বলেন, গাড়ি ও চালক খিলক্ষেত থানা হেফাজতে আছে।

মৃত চন্দন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার ভৈরব নগর গ্রামের সুরেশ চন্দ্র দাসের ছেলে। বর্তমানে খিলক্ষেত কুর্মিটোলা স্কুল সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের