প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা

দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৯

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দু’মাসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে অভিযোগপত্র জমা দিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তখনই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে দাবি করেছি। এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। প্রথম আলো পরিবার এবং সাংবাদিক গোষ্ঠী, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবারই একটা দাবি হচ্ছে, এর সুষ্ঠু তদন্ত হতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপর বিচারিক প্রক্রিয়া শুরু হবে। সেটা আদালতের ব্যাপার। তবে, আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইবো, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়। এ ধরনের ঘটনা ভবিষ্যতে আমাদের যেন আর না দেখতে হয়।”

গণমাধ্যম দুটির কার্যালয়ে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে একটা বার্তা গেছে যে বাংলাদেশে নিউজ পেপারের ওপর যখন খুশি আক্রমণ করা যায়। এ দেশের যারা বলতে গেলে প্রগতির বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি; তাদের একটা রমরমা ভাব ছিলো। দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে আমরা একটা উল্টো মেসেজ দেবো।”

প্রথম আলোর পোড়া ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এটা একটা জীবন্ত জাদুঘরের মতোই মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কীভাবে জেগে ওঠা যায়, তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। এ প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যা কিছুই দেখেছি এবং শিখতে পেরেছি তা হলো, হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়। কিন্তু, ইতিহাস সাক্ষী যে সেটা কখনো পারেনি।”

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ টেনে দলটির শীর্ষ এ নেতা বলেন, “ইশতেহার আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলেছি। গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবো। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং তা প্রতিষ্ঠা করবো।” 

প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবন ঘিরে শিল্পী মাহ্‌বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয় গত ১৮ ফেব্রুয়ারি। কাওরান বাজারে দগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। প্রাথমিকভাবে প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। পরে প্রদর্শনীর সময় দু’দিন বাড়ানো হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু