বাড্ডায় দেয়াল চাপায় দুই বোনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১১ মার্চ ২০২৬, ১৩:৫৮আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৩:৫৮

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় দেয়াল চাপায় দুই শিশু বোনের মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতরা হ‌লো, আয়েশা মনি (১০) ও নুসরাত (১২)।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টা ২০ মি‌নি‌টের দি‌কে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘ‌টে। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে বেলা ১২টা ৪০ মি‌নি‌টের দি‌কে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢামেক) হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক যাচাই-বাছাই শেষে তাদের মৃত ঘোষণা ক‌রেন। 

নিহতরা কু‌মিল্লার বড়ুয়ার ইয়া‌ফে‌ডি এলাকার মো. ইকবা‌লের মে‌য়ে।।

‌শিশু‌দের বাবা জানান, খেলা করার সময় হঠাৎ পাশে থাকা দেয়াল ভেঙে পড়ে। এতে তার দুই মেয়ে দেয়া‌লের নিচে চাপা পড়ে। তি‌নি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেন।  

ঢা‌মেক পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ব‌লেন, “দুই শিশুর মর‌দেহ হাসপাকা‌লের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়‌টি সংশ্লিষ্ট থানা পু‌লিশ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।”

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী