উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৬, ১৩:০৪আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৩:০৪

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক মো. জাহাঙ্গীর (৩৮) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষ্মী মার্কেট ও আজমপুরের মধ্যবর্তী এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি বাসের ধাক্কায় আহত হন।

গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃতদেহের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারি কান্দি গ্রামের মৃত আরব আলীর ছেলে জাহাঙ্গীর। বর্তমানে উত্তরা ১৪ নম্বর সেক্টরে বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

এআইবি/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি