রাজধানীর ভাটারায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৫:২৪আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৫:২৪

রাজধানীর ভাটারা এলাকায় আনিপা নিন্দিয়া (২৫) নামে এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হানুল ইসলাম সৈকত জানান, শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের ১০ নম্বর সড়কের ষষ্ঠ তলার একটি ভবনে যায় পুলিশ। ওই ভবনের একটি ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার ভোরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আনিপা অ্যালকোহলে আসক্ত ছিলেন বলে জানা গেছে। তার কক্ষ থেকে একাধিক খোলা মদের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ছোট ভাই আকিল ভূঁইয়া জানান, তার বোন ওই ফ্ল্যাটে থাকতেন এবং মাঝে মধ্যে তিনিও সেখানে থাকেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) আনিপা তাকে মেসেজ দিয়ে অসুস্থতার কথা জানিয়েছিলেন। তিনি লালমাটিয়া কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আনিপা নিন্দিয়া চাঁদপুর জেলার মতলব উত্তরের একলাসপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আশফাক ভূঁইয়ার মেয়ে। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের