রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম কোকেনসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) বিকাল ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মিলন মোল্লা (৪০), মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), তরিকুল ইসলাম (৩২), মো. ফাহিম আশরাফ (৩৫), মো. রাকিব হোসেন (৪৫), মো. শহিদুল ইসলাম (৫৫) ও মো. আওয়াল তালুকদার (৪৮)। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক কারবারি।
ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন খবরে রবিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে গুলশান-২ এর ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে একই দিন রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোড অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম কোকেনসহ রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।









