ইডেন কলেজের কম্পিউটার অপারেটরের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ০১:৫২আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫২

রাজধানীর লালবাগের বাসা থেকে আইয়ুব আলী (৩৭) নামে ইডেন কলেজের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তি‌নি ইডেন কলেজের কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার এসআই আবু তাহের মোল্লাহ বলেন, সংবাদ পেয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে লালবাগ থানার আতশখানা লেন রোকেয়া ভিলার পঞ্চম তলা ভবনের ২য় তলা ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টায় লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

কী কারণে কেন তিনি গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি, বিষয়টি তদন্তের পর বলা যাবে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

নিহত আইয়ুব বগুড়ার শাহজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রামের আব্দুল সোবাহানের ছেলে।

/এআইবি/এসএনকে/এফআর/
সম্পর্কিত
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
নিখোঁজের চার দিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ