লালবাগে ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১১ এপ্রিল ২০২৬, ২২:৪১আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২২:৪১

পুরান ঢাকার লালবাগের বিডিআর দুই নম্বর গেট সংলগ্ন নয়াপল্টন এলাকার একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। 

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক  বয়স ৩৫ বছর। ভবঘুরে প্রকৃতির এই যুবকের পড়নে ছিল লুঙ্গি ও ফুল গেঞ্জি। 

কী কারণে এবং কীভাবে ওই ব্যক্তি ভবনটিতে উঠেছিল সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে যাচাই-বাছাই শেষে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী