আহসান মঞ্জিলে দক্ষিণ সিটির বর্ষবরণ, পরিচ্ছন্ন ঢাকার অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১৩:৪৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৩:৪৬

উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আহসান মঞ্জিলে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অনুষ্ঠানে ডিএসসিসি পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধনে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শিল্পীদের নৃত্য পরিবেশন

বাংলা নববর্ষের বিশেষ গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘‘নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই নান্দনিক আয়োজন। আমাদের ইতিহাসের শিকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সম্মিলন ঘটলেই বাঙালি সংস্কৃতি পূর্ণতা পাবে এবং বিকশিত হবে।’’

সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা

উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘সিটি করপোরেশনের কাজ মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। বর্তমান নির্বাচিত সরকারের গতিশীলতা এবং জনসেবার চাপের কারণে আমাদের অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য, তাই মাঠ পর্যায়ে আমাদের সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে।’’ 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের স্পিরিট ও নির্দেশনার আলোকে নগরবাসীকে দ্রুত সেবা দিতে ডিএসসিসি বদ্ধপরিকর। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক আগামী দিনগুলোর জন্য ডিএসসিসির মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের অগ্রাধিকারমূলক পরিকল্পনা ব্যক্ত করেন।

/এএইচএস/এমএএল/ 
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ