কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৬, ১৪:২৫ আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৪:২৮

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বাজারের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিরব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে।  

নিহত কি‌শোর চাঁদপুরের মতলব উপজেলার বাড়ি ডাঙা গ্রামের আলামিন মিয়ার ছেলে। 

নিরবের চাচা মামুন জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার পানগাঁও বাজারের সামনে দিয়ে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয় নিরব। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে তাদের মোটরসাইকেলটি। এতে তারা গুরুতর আহত হয়। পরে নিরবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান। তার বন্ধুকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

/এআইবি/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬০
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি