লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৬, ২১:৫৮ আপডেট : ১৪ মে ২০২৬, ২১:৫৮

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রাফি (২৬) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৮টার দিকে শহীদ নগরের তিন নম্বর গলিতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ তরুণের বন্ধু তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

আহত রাফির শহীদ নগর এলাকার তাইজউদ্দিন আহামেদের ছেলে। তিনি অনলাইনে গেঞ্জির ব্যবসা করে বলে স্বজনরা জানিয়েছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন, শাহাবুদ্দিন, মিন্টু, রেজাউলসহ সাত থেকে আটজনের একটি দল রাফি ও তার বন্ধু সজিবকে ডেকে নিয়ে যায়। পরে তাদের তাদের মারধর করে। একপর্যায়ে তারা রাফির ডান পাঁজরে গুলি করে। পরে আহত অবস্থায় সজিব রাত ৯টার দিকে রাফিকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

গুলিবিদ্ধ রাফির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সজিব বলেন, “হামলাকারীরা প্রথমে আমাকে বলে, শাহিন কোথায়। তখন আমি তাদের বলি, আমি চিনি না। এরপরই তারা আমাকে মারতে থাক। পরে রাফিকে ডেকে নিয়ে আসলে তারা গুলি করে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে, তারা কিশোর গ্যাং ও মাদক কারবারি বলে এলাকায় চিহ্নিত।” 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ রাফি জরুরি বিভাগের চিকিৎসাধীন।

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
সর্বশেষ খবর
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪০ মামলা
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো