শাহ আলী মাজা‌রে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৬ মে ২০২৬, ২৩:২৯আপডেট : ১৬ মে ২০২৬, ২৩:২৯

রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। মারধ‌রের শিকার ও মাজা‌রে নিয়‌মিত যাতায়াতকারী‌ রেশমি বেগম না‌মের একজন ভুক্ত‌ভোগী শ‌নিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলা‌টি করেছেন। 

মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত জামায়াত ইসলামীর এক‌ থে‌কে দেড়শ নেতাকর্মীকে আসা‌মি করা হ‌য়ে‌ছে।  

এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।

শাহ আলী থানার ওসি জাহা‌ঙ্গীর আলম বাংলা ট্রিবিউন‌কে মামলার বিষয়টি নি‌শ্চিত করেছেন। তিনি বলেন, “মামলার পর অভিযান চালিয়ে রাসেল ও আজম না‌মে এজাহারভুক্ত দু’জন এবং ঘটনার ভি‌ডিও ফু‌টেজ যাচাই ক‌রে আরেকজন আসা‌মি‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। আমরা এখনও অভিযান চালা‌চ্ছি। আসা‌মি‌দের শনাক্ত ও গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।”

এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি শাহ আলীর মাজারে প্রায় ১৭ বছর ধরে আসা-যাওয়া করেন। গত ১৪ মে রাতে মাজার জিয়ারতের  সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা মাজারের ভক্তদের গুরুতর জখম করে এবং মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে ও মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। 

হামলাকারীদের বাধা দিতে গেলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে আমার মাথায় গুরুতর আঘাত করে। হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরিও করেছে।

/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বশেষ খবর
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু