রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৬, ২০:৪৫আপডেট : ২১ মে ২০২৬, ২০:৪৫

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’। বৃহস্পতিবার (২১ মে) বেলা ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে আলোচকদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি করা হয়। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সহসভাপতি মাসুদ মান্নান বলেন, “আজ আমাদের শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে, তা কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করায় আমরা সাধুবাদ জানাই। তবে, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যায়। আমরা এই মামলার বিচার দ্রুত সম্পন্ন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

মানববন্ধন থেকে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো- দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ সব শিশু সহিংসতার বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; শিশু নির্যাতন ও সহিংসতার দ্রুততম বিচারের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন বাস্তবায়ন করা এবং অনলাইন ও অফলাইন-উভয় ক্ষেত্রেই শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’ গঠন করতে হবে।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
উত্তরায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
হামের পরও কাটছে না ভোগান্তি, নিউমোনিয়াসহ নানা জটিলতায় ভুগছে শিশুরা
রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা, নারী আটক
সর্বশেষ খবর
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল