কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৬, ১৮:৪০ আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:৫২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শাহ পরান ওরফে রাকিব (২৬) নামে এক যুবককে  গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শনিবার (২৩ মে) বেলা পৌনে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চণ্ডীতলা মন্দির সংলগ্ন জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া শাহ পরান পটুয়াখালীর সদর উপজেলার উত্তর সেহাকাঠী এলাকার খাজা মোহাম্মদ হাবীবুল্লাহর ছেলে।

র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার জানান, গ্রেফতার শাহ পরান ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অভিযুক্ত চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে অটোরিকশায় করে ওই এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। ওই সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে র‍্যাবের টহলরত টিমকে খবর দেন। পরে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে হাতেনাতে গ্রেফতার করেন এবং শিশুটিকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন। গ্রেফতার যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬০
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি