বাড্ডায় চিপস ফ্যাক্টরিতে আগুন, দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৫ মে ২০২৬, ১৪:১৭আপডেট : ২৫ মে ২০২৬, ১৪:১৭

রাজধানীর পূর্ব বাড্ডার কবরস্থান রোডে একটি চিপস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- ২৩ বছর বয়সী মাহমুদুল হাসান এবং ২১ বছর বয়সী মোস্তফা মিয়া।

রবিবার দিবাগত রাত (২৫ মে) আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে বাড্ডা থানাধীন কবরস্থান রোডে জনৈক আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে অগ্নিকাণ্ডে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতদের সহকর্মী রাকিবুল ইসলাম জানান, রাতে কাজ শেষে ১০ জন শ্রমিক ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে হঠাৎ বাইরে থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনতে পান তারা। পরে দেখতে পান কারখানায় আগুন লেগেছে। সবাই দ্রুত বের হয়ে আসতে পারলেও মাহমুদুল হাসান ও মোস্তফা মিয়া বের হতে পারেননি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভবনটি ছিল দ্বিতীয় তলা বিশিষ্ট, নিচতলায় ফার্নিচার কারখানা এবং উপরের তলায় চিপস ফ্যাক্টরি।

নিহত মাহমুদুল হাসান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। অপর নিহত মোস্তফা মিয়া একই উপজেলার চর কাজীপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

তারা পূর্ব বাড্ডা কবরস্থান রোডে আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতরেই থাকতেন।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ