৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ১৫:৪৬আপডেট : ২৭ মে ২০২৬, ১৬:৩৬

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বোম ডিসপোজাল ইউনিট। এখনও কাউকে আটক বা হেফাজতে না নেওয়া হলেও হাসপাতালের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নজরদারিতে রাখার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭ মে) ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তাই আটক বা গ্রেফতারের বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। 

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এই হাসপাতালের অনেকেই পুলিশের নজরদারিতে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষায় দুপুর ২টায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে পৌঁছায়।

ওই টিমের এক সদস্য জানান, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে হাসপাতালে আসেন। সঙ্গে রয়েছে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস। যে কক্ষে নবজাতকরা মারা গেছে সেটি এসব ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেখানে কোনও বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা, আর ছড়িয়ে থাকলে কোন গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে- তা জানার চেষ্টা করা হবে।

এর আগে সিআইডি ক্রাইমসিনের একটি টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। নমুনাগুলোর ফরেনসিক করে নিষ্পাপ শিশুদের মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?