কালশীর আগুনে পুড়ে ছাই স্বপ্ন, খোলা আকাশের নিচে ঈদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ মে ২০২৬, ২০:১৭ আপডেট : ২৭ মে ২০২৬, ২০:১৭

ঈদের আনন্দ যেখানে থাকার কথা ছিল নতুন কাপড়, পরিবার আর উৎসবের ব্যস্ততায়—সেখানে রাজধানীর কালশী বস্তির অনেক মানুষের জীবন এখন থমকে আছে পোড়া ছাইয়ের স্তূপে। ভয়াবহ আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র, সঞ্চয় আর সন্তানদের ঈদের কাপড় হারিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটছে শতাধিক পরিবারের।

সোমবার (২৫ মে) রাতের সেই ভয়াবহ আগুনের দুই দিন পরও ক্ষতিগ্রস্ত মানুষজন পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ ঘেঁটে খুঁজে ফিরছেন নিজেদের শেষ সম্বল। 

কালশী এলাকায় আগুনে পোড়া টিন, কাঠ ও ছাইয়ের স্তূপ। ছবি: নাসিরুল ইসলাম

বুধবার (২৭ মে) কালশী এলাকায় গিয়ে দেখা যায়, কেউ পোড়া টিন, কাঠ ও ছাইয়ের স্তূপ সরিয়ে খুঁজছেন প্রয়োজনীয় কাগজপত্র, কেউবা ছাইয়ের ভেতর থেকে উদ্ধার করার চেষ্টা করছেন ব্যবহারযোগ্য কিছু জিনিস।

আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর জায়গাজুড়ে এখন শুধু কালো ছাই, বাঁকানো টিন আর ভাঙা কাঠামো। অনেক পরিবার আশপাশের অস্থায়ী শেড কিংবা খোলা জায়গায় আশ্রয় নিয়েছে। সামনে ঈদ হলেও তাদের চোখেমুখে নেই উৎসবের কোনো আনন্দ—আছে শুধু অনিশ্চয়তা আর বেঁচে থাকার সংগ্রাম।

আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর জায়গাজুড়ে এখন শুধু কালো ছাই। ছবি: নাসিরুল ইসলাম

আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর জায়গায় এখন শুধু কালো ছাই আর ভাঙা কাঠামো পড়ে আছে।

ক্ষতিগ্রস্তদের ভাষ্য, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অধিকাংশ মানুষ কিছুই বের করতে পারেননি। মুহূর্তেই পুড়ে গেছে বহু বছরের গড়ে তোলা সামান্য স্বপ্ন আর জীবনযাপনের সব অবলম্বন।

ক্ষতিগ্রস্তদের অনেকে আশপাশের অস্থায়ী শেড ও খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। সামনে ঈদ হলেও তাদের চোখে নেই কোনও আনন্দ। কোথায় থাকবেন, কীভাবে পরিবার নিয়ে ঈদ কাটাবেন, সেই অনিশ্চয়তাই এখন বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘পূজার ছুটিতে সৈকতে ভিড়, ফাঁকা রিসোর্ট’ আগুনের ঘটনায় কতটা প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটনে?
সর্বশেষ খবর
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির