ঈদের তৃতীয় দিনে আহসান মঞ্জিলে দর্শনার্থীদের ভিড়

আরিফুল ইসলাম 
৩০ মে ২০২৬, ১৮:১২আপডেট : ৩০ মে ২০২৬, ১৮:১২

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে উপচে পড়া ভিড় দেখা গেছে।  ঈদের ছুটিকে আনন্দময় করে তুলতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন এই ঐতিহ্যবাহী স্থাপনায়। কেউ ইতিহাস জানতে, কেউবা সন্তানদের দেশের অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছেন নবাবদের স্মৃতিবিজড়িত এই প্রাসাদে।

শনিবার (৩০ মে) বিকালে সদরঘাট এলাকার এ প্রাসাদ ঘুরে দেখা যায়, আহসান মঞ্জিলের মূল ফটক, বাগান ও জাদুঘর এলাকাজুড়ে ছিল দর্শনার্থীদের সরব উপস্থিতি। শিশু-কিশোরদের উচ্ছ্বাস, তরুণদের ছবি তোলা এবং পরিবারের একসঙ্গে সময় কাটানোর দৃশ্যে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। ছবি: বাংলা ট্রিবিউন

১৮৫৯ সালে নবাব আবদুল গনির উদ্যোগে নির্মিত আহসান মঞ্জিল একসময় ছিল ঢাকার নবাব পরিবারের আবাসস্থল। পরে এটি জাদুঘরে রূপান্তর করা হয়। বর্তমানে এখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, ঐতিহাসিক দলিল, দুর্লভ আলোকচিত্র ও বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে। দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে এই স্থাপনাটির বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করেন দর্শনার্থীরা।

ঘুরতে আসা অনেক অভিভাবক জানান, শুধু বিনোদনের জন্য নয়, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তারা সন্তানদের নিয়ে এখানে এসেছেন। তাদের মতে, ব্যস্ত নগরজীবনে এমন ঐতিহাসিক স্থানে পরিবার নিয়ে সময় কাটানো ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাজিদ ইসলাম স্ত্রী ও সন্তানদের নিয়ে আহসান মঞ্জিল ঘুরতে এসে বলেন, “১৯৯৫ সাল থেকে ঢাকায় থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমার ছেলেকে পুরান ঢাকা দেখানো হয়নি। তাই প্রথমে লালবাগ কেল্লা, পরে আহসান মঞ্জিলে নিয়ে এসেছি। আমাদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে বাঙালি মুসলমানদের জানা উচিত। এখান থেকেই দেশের রাজনৈতিক দল প্রতিষ্ঠার ইতিহাসও রয়েছে। সেসব বিষয় সন্তানকে জানাতেই এখানে আসা।”

দর্শনার্থী রোকসানা আক্তার বলেন, “অনেক আগে এসেছিলাম, কিন্তু সম্প্রতি আসা হয়নি। আমি উত্তরায় থাকি। যানজটের কারণে সময় করে আসা হয় না। ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় ছেলেমেয়ে ও বোনকে নিয়ে ঘুরতে এসেছি। বাচ্চারাও খুব খুশি হয়েছে।”

দর্শনার্থীদের ভিড় সামাল দিতে জাদুঘর কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদারের পাশাপাশি টিকিট কাউন্টার ও প্রবেশপথে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে।

ঈদের ছুটিতে ইতিহাস, ঐতিহ্য ও আনন্দের এক মিলনমেলায় পরিণত হয়েছে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল।

 

/এমএএল/
সম্পর্কিত
ছয় শতক পেরিয়েও অমলিন বিনত বিবির মসজিদের ঐতিহ্য
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
পুরোনো স্থাপত্যে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন রায়েরকাঠী
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক