ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩১ মে ২০২৬, ১৫:১৬আপডেট : ৩১ মে ২০২৬, ১৫:১৬

ঈদের ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। আগামীকাল সোমবার থেকে অফিস-আদালত, ব্যাংক ও অধিকাংশ প্রতিষ্ঠান খুলে যাওয়ার কথা থাকায় ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে কমলাপুর রেলস্টেশনে।

ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। ছবি: নাসিরুল ইসলাম

রবিবার (৩১ মে) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজধানীতে পৌঁছালে প্ল্যাটফর্মে নামেন শত শত যাত্রী। এ সময় অনেককে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাগ, লাগেজ ও কোরবানির মাংস নিয়ে ফিরতে দেখা যায়। স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথেও যাত্রীদের ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

ফিরে আসা যাত্রীদের মধ্যে সুস্মিতা সুলতানা জানান, “ঈদের ছুটি পরিবারের সঙ্গে কাটিয়ে এখন কাজে ফিরছি। কদিন আনন্দের পর এবার আবার কাজের জীবন শুরু।”

কমলাপুর রেলওয়ে স্টেশনের বাড়ছে কাজে ফেরা মানুষের ভিড়। ছবি: নাসিরুল ইসলাম

তবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা অনীহা দেখা গেছে। তাদের অনেকেই বলেন, ছুটি আরও কিছুদিন বাড়লে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতেন।

সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা নিজ নিজ প্রয়োজন অনুযায়ী রাজধানীতে ফিরছেন বলে জানিয়েছেন অনেকে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ছুটির শেষ দিনে ঢাকামুখী যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করায় যাত্রীদের যাতায়াতে বড় ধরনের কোনও সমস্যা হয়নি। দিনব্যাপী বিভিন্ন সিডিউলের ট্রেন রাজধানীতে পৌঁছাবে বলেও জানান তারা।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’