স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৬, ১৫:২৩আপডেট : ০২ জুন ২০২৬, ১৫:২৩

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আসন্ন বাজেটে নির্বাচন সংক্রান্ত বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়াসা নিরলসভাবে কাজ করছে। এরই মধ্যে হাতিরঝিল লেক পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে। তবে সেখানে সুয়ারেজ লাইন থাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে কিছুটা সময় লাগবে। এসব লাইন দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া দূষণ রোধে ছয় মাসের মধ্যে বিভিন্ন সোসাইটিকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

মীর শাহে আলম বলেন, ঈদের পরদিন থেকেই ঢাকা শহরের বিভিন্ন এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনও ধরনের প্রটোকল ছাড়াই নিজে গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন তিনি। কোথাও কাজের গাফিলতি চোখে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম তদারকিতে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। আগে যারা প্রশাসকের দায়িত্বে ছিলেন, তারা মূলত রুটিন ওয়ার্ক করেছেন। এখন কাজের গতি কিছুটা বেড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ড্রেনে সরাসরি ময়লা ফেললে তা শেষ পর্যন্ত লেকে গিয়ে জমা হয়। ফলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরও লেকগুলো আবার দূষিত হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানান।

/এসও/এমএএল/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনে শরিকদের নিয়ে কী ভাবছে বিএনপি, জানালেন ফখরুল
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
সর্বশেষ খবর
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন