রাজস্ব সার্কেল পরিদর্শনে ডিসি ফরিদা, শুনলেন নাগরিক অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৭:২৮আপডেট : ১৬ জুন ২০২৬, ১৭:২৮

ভূমি উন্নয়ন কর আদায় ও জনসেবার মানোন্নয়নে তদারকি জোরদার করতে রাজধানীর দুই রাজস্ব সার্কেল পরিদর্শন করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।

মঙ্গলবার (১৬ জুন) তিনি হঠাৎ করে গুলশান ও তেজগাঁও রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয়েও যান, যা বৃহৎ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কর আদায় কার্যক্রম, বকেয়া ভূমি উন্নয়ন করের অগ্রগতি এবং নাগরিক সেবার মান যাচাই করেন। এ সময় তিনি সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

কয়েকজন সেবা প্রত্যাশী নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় তিনি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করেন।

পরিদর্শনের সময় ফরিদা খানম বলেন, “রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজস্ব আদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতন হতে হবে। রাজস্ব আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে নিয়মিত তদারকি এবং নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো হচ্ছে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ উদ্যোগে সেবা প্রত্যাশীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

/এআই/এমএএল/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২
সাভার থেকে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী টান আকাশ গ্রেফতার
ঢাকায় পানির চাহিদা মেটাতে পারছে না ওয়াসা, ঘাটতি চমকে ওঠার মতো!
সর্বশেষ খবর
রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ
আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচের সতর্কবার্তারাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ
উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’, বরাদ্দ ৬ লাখ টাকা
উপজেলায় এমপিদের ‘পরিদর্শন কক্ষ’, বরাদ্দ ৬ লাখ টাকা
কামরাঙ্গীরচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২
কামরাঙ্গীরচরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২
এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!
এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন