মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৬, ২০:৩১আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:৩১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মেট্রোরেল স্টেশনগুলোর নিচে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডিএসসিসি।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেট্রোরেল স্টেশনগুলোর নিচে গড়ে ওঠা অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করে ফুটপাত পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসি জানায়, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
সর্বশেষ খবর
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো