মিরপুর-১০ মেট্রোস্টেশন এলাকায় ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৬, ১৮:৪০আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৮:৪০

যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত অবৈধ স্থাপনা এবং দখল অপসারণ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ। অভিযান পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রয়োজনীয় সহায়তা দেয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে পরিচালিত এ অভিযানে স্টেশন এলাকায় যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই অবৈধ দখল অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জুলাই) মেট্রোরেলের চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএমটিসিএল। এর মধ্যে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশনে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
সর্বশেষ খবর
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো