রাজধানীতে এক এলাকার ব্যাটারিচালিত রিকশা যেতে পারবে না অন্য এলাকায় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১৩:৪৪ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৩:৪৪

ই-রিকশা বা ইলেকট্রিক রিকশা চলাচলের জন্য রাজধানীকে আটটি জোনে বিভক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘এসব রিকশার আটটি জোনে আটটি রং থাকবে। একটি জোনের ই-রিকশা রিকশা আরেকটি জোনে যেতে পারবে না।’ 

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন দফতার, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্যে আটটা জোনে বিভক্ত করছি। দক্ষিণে ও উত্তরে চারটি করে জোন হবে। এই আটটি জোনের রিকশাকে আমরা ই-রিকশা বলছি। আইনে ই-রিকশাই বলা আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এসব ই-রিকশার আলাদা আলাদা কালার থাকবে। এগুলোকে ইফেন্সিংয়ের মাধ্যমে আমরা নিয়ে আসবো। জিও ফেন্সিংয়ের আওতায় এটা আমরা নিয়ে আসবো। এটা নিয়ে অলরেডি ট্রাফিক পুলিশ ও আমাদের সিটি কর্পোরেশন মিটিং করেছে। আমাদের বিধিমালা তৈরির কাজ চলছে। বিধিমালাটি অনুমোদন হলেই বিস্তারিত জানাবো।’ 

তিনি বলেন, ‘এটা জরুরি ভিত্তিতে কার্যকর করা জন্য সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে। কে কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে। সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ চার্জে রিচার্জ করতে গেলে তাদের যে জরিমানা হবে সেটাও আইনে থাকবে। এ সমস্ত বিষয় নিয়েই আমাদের একটা বিধিমালার কাজ তৈরি চলছে। আগামী সপ্তাহে আমরা এটা দিয়ে দিতে পারবো।’

/এসও/আইএএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?