শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৩ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত ও চার সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইএসপিআরের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—কর্পোরাল সিফাত, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত উড়ালসড়ক থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন আহত হন।

/আইএ/জেইউ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা