পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৩

চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাকরিচ্যুত সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জিগাতলায় বিজিবি সদর দফতরের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত সদস্যরা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাইয়ের দাবি জানান। একই সঙ্গে যোগ্য সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি করেন তারা।

চাকরিচ্যুত সদস্যরা বলেন, দীর্ঘদিন চাকরি হারিয়ে তারা মানবিক, সামাজিক ও আর্থিক সংকটে রয়েছেন। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

তবে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জনকে পুনরায় চাকরিতে বহাল করার কোনও আইনি সুযোগ নেই।

/এসএনকে/এম/
সম্পর্কিত
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
মেট্রোরেলের লাইনে কাপড়, ৪০ মিনিট চলাচল বন্ধ
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
সর্বশেষ খবর
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের