সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাধের জের ধরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে সিদ্দিক (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে। 

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে ইমন মারা গেছেন। 

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. সুলতান মাহমুদ শিকদার বলেন, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় ওই ঘটনা ঘটে। এতে সিদ্দিক ব্যাপারী (৫৫), মো. ইমন (২৬), রাজিব (৩৮), আরিফুর রহমান ধলু (৩৫) এবং তানিয়া আক্তার (২০) দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/এআইবি/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
জন্মের ৫ দিন পর মাতৃহারা, এবার ডেঙ্গুতে বাবাকেও হারালো আরফা
সর্বশেষ খবর
সমুদ্র পেরোলেই প্রাচীন গুহার রাজ্য, কোথায় এই ‘গুহার শহর’?
সমুদ্র পেরোলেই প্রাচীন গুহার রাজ্য, কোথায় এই ‘গুহার শহর’?
অকাল মৃত্যুর অন্যতম কারণ ফুসফুসের রোগ
অকাল মৃত্যুর অন্যতম কারণ ফুসফুসের রোগ
দেশের হাট-বাজার নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন নির্দেশনা
দেশের হাট-বাজার নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন নির্দেশনা
স্বপ্ন হোক বাস্তবতার শুরু, আজ বিশ্ব স্বপ্ন দিবস
স্বপ্ন হোক বাস্তবতার শুরু, আজ বিশ্ব স্বপ্ন দিবস
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না