কোনও কেন্দ্রে ইভিএম ঠিক করতে পারেনি ইসি: ৭ ডিসেম্বর রংপুর যাচ্ছেন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৭, ২১:৪৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২১:৪৩

 

সিইসি-কে-এম-নুরুল-হুদা রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হলেও কোন কেন্দ্রে সেটি ব্যবহার করা হবে তা এখনও ঠিক করতে পারেনি নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনার রফিকুল ইসলামের রংপুর সফরের প্রসঙ্গ উল্লেখ করে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ইভিএম এর বিষয়ে সমীক্ষা করার জন্য একজন নির্বাচন কমিশনার রংপুর সফর করেছেন। সেখানকার ভোটাররা ব্যাপকভাবে ইভিএম ব্যবহারে মত দেননি। তারা পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে বা একটি ভোটকেন্দ্রে ব্যবহারের কথা বলেছেন। তবে, কোন ওয়ার্ডে বা কোন কেন্দ্রে ইভিএম স্থাপন করা হবে তা এখনও ঠিক করা হয়নি। এ বিষয়ে রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সচিব এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: নির্বাচন কমিশন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় এক/দুইটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার সম্ভাব্যতা যাচাইয়ে জন্য সম্প্রতি কমিশনার রফিকুল ইসলাম রংপুর সফর করেন। সোমবার কমিশন বৈঠকে ইভিএম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কমিশন একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের বিষয়ে নীতিগতভাবে একমত হয়। তবে, কোন কেন্দ্রে এটি ব্যবহার করা হবে সেই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত সচিব বলেন, ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ( সোমবার) এ সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশন রংপুর সিটি করপোরেশনের বর্তমান পরিস্থিতি খুবই সন্তোষজনক। রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক। এখন পর্যন্ত সেখানে আচরণবিধিমালা লঙ্ঘন হয়েছে এমন কোনও সংবাদ নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়নি।
এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি টিভি স্থাপনের বিষয়ে তিনি বলেন, সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রগুলো এখনও নির্ধারণ করা হয়নি। গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্রে সিসি টিভি বসানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে কয়টা বসাবে, কোন জায়গায় বসানো হবে এখনও তা ঠিক হয়নি।

তিনি আরও বলেন, রংপুর নিয়ে যেটা সিদ্ধান্ত তা হলো প্রধান নির্বাচন কমিশনার ৭ ডিসেম্বর রংপুরে সফর করবেন। ওই দিন প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসবেন। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচন কমিশনাররাও রংপুর সফর করবেন।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান