এমপিরা প্রার্থীর নির্বাচনি সমন্বয়ক থাকতে পারবেন না: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২০, ১৫:১৩আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৮:০০

সিইসি কে এম নুরুল হুদা (ফাইল ছবি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষে সংসদ সদস্যরা ভোট চাইতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপারে এমপিদের কোনও সম্পৃক্ততা থাকতে পারবে না। তাছাড়া তারা সবই করতে পারবেন। নির্বাচনের বাইরে তাদের নিষ্ক্রিয় করার সুযোগ নেই। নির্বাচনের কোনও সমন্বয়ের কাজ তারা করতে পারবেন না। নির্বাচনের কোনও কার্যক্রম ঘরোয়া হোক বা বাইরের হোক, সেটা তারা করতে পারবেন না। বিধিতে সেভাবেই বলা আছে। তাদের আমরা সেটি বুঝিয়ে বলেছি।’ 

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে ইসির সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু নির্বাচনের সমন্বয়কের দায়িত্বে থাকতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় তারা থাকতে পারেন না। তবে সমন্বয়কের কমিটিতে কে আছেন অফিসিয়ালি তেমন কোনও তথ্য আমরা পাইনি। পেলে তাদের নিষেধ করবো সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন না করতে। তবে ঘরে বসে কী করবেন, সেটা আমি কী করে বলবো?’

প্রার্থীর সঙ্গে এমপিরা থাকতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রার্থীর সঙ্গে এমপিরা থাকার ব্যাপারে আইনে তো তেমন কোনও বাধা-নিষেধ নেই। যদি নির্বাচনি এলাকায় কোনও রাজনৈতিক কর্মকাণ্ড থাকে সেখানে প্রার্থী যেতে পারবেন না সেটি আমি বলতে পারি না। এমপিরা যেতে পারবেন তবে নির্বাচন নিয়ে কোনও কথা বলতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ড যেমন মুজিববর্ষ পালন হচ্ছে, সেখানে সভা সমাবেশের আয়োজন হলে সবাই যেতে পারবেন। শুধু প্রার্থীর হয়ে প্রচার আর ভোট চাইতে পারবেন না।’

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম