সিটি নির্বাচন পেছানোর দাবি জানালো ‘সম্প্রীতি বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ১৮:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:১৮

সিটি নির্বাচন পেছানোর দাবি জানালো ‘সম্প্রীতি বাংলাদেশ’

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ‘সম্প্রীতি বাংলাদেশ’। এ দাবিতে ৫১ জন নাগরিকের স্বাক্ষর সংবলিত একটি যুক্ত বিবৃতি দিয়েছে সংগঠনটি। শনিবার (১৭ জানুয়ারি)  বিকালে সম্প্রীতি বাংলাদেশ'র সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। কিন্তু ওইদিনই সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। পূজার দিন ভোটের তারিখ নির্ধারণ করার বিষয়ে নানামহল থেকে আপত্তি উঠেছে। পূজা উদযাপিত হয়ে থাকে এ রকম প্রতিষ্ঠানে ৭৩টি ভোটকেন্দ্র রয়েছে। বাংলাদেশে ধর্মীয় উৎসব অনুষ্ঠানের কারণে নির্বাচনের তারিখ পরিবর্তনের নজিরও রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দল, প্রার্থীসহ সংশ্লিষ্ট পক্ষগুলোও নমনীয়। কাজেই নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করলে কোনও রাজনৈতিক সংকট দেখা দেবে না। আমরা আশা করব, এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি সিটি করপোরেশন নির্বাচন এবং সরস্বতী পূজা যেন ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হয় সেই ব্যাপারটি বিবেচনা করবে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম