ঢাকায় কোনও সন্ত্রাসীর স্থান হবে না: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৪:৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:১৫

নির্বাচনি প্রচারে ইশরাক পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘ঢাকা শহর হবে শান্তির জনপদ। এখানে কোনও সন্ত্রাসীর স্থান হবে না। 

বুধবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারকালে পশ্চিম হাজারীবাগে গণমাধ্যম কর্মীদের একথা বলে তিনি। 

গণসংযোগ ও সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে ইশরাক বলেন, ‘আজও এখানে আসার আগে আমাদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সংশিষ্টদের সতর্ক করে বলে দিতে চাই, আমি ইশরাক হোসেন একজন মুক্তিযোদ্ধার সন্তান। কোনও ষড়যন্ত্র আমরা মানবো না। ঢাকা শহর হবে শান্তির জনপদ। এখানে কোনও সন্ত্রাসীর স্থান হবে না। এই দেশটা আমাদের সবার। আমরা কারও জমিদারি মানবো না।’

নির্বাচনি প্রচারে ইশরাক তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতিতে গতকাল (মঙ্গলবার) মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়। ২৪ ঘণ্টার বেশি হতে চললো কিন্তু এখনও কাউকে গ্রেফতার হতে দেখলাম না।’ 

পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ওপর জাতীয় গুরুদায়িত্ব রয়েছে, সেটা পালন করুন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আপনাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নির্ভয়ে পালন করুন। জনগণের পক্ষ হয়ে কাজ করুন,জনগণ আপনাদের পাশে থাকবে।’

ইশরাক বলেন, আজকে এ শহরটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একটা পরিবর্তন দরকার। ১ ফেব্রুয়ারি নগরবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। আজকে যারা ক্ষমতাসীন আছেন তারা এই দেশটাকে দখল করে রাখছেন। অন্য যারা আছে তাদের কোনও কথা বলার অধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। একটা স্বাধীন দেশে এটা দীর্ঘদিন চলতে পারে না।’  

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম