পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা হবে না: তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১২:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১২:৩৫

নির্বাচনি প্রচারে তাবিথ নির্বাচিত হলে পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। রবিবার (২৬ জানুয়ারি) সকালে মহাখালীর কড়াইল বস্তিতে প্রচারের সময় এ আশ্বাস দেন তিনি।

তাবিথ বলেন, ‘সময় এসেছে রুখে দাঁড়ানোর। অনেক ভয়ভীতি আসবে। ভয়কে জয়কে ঐক্য হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না। গুলশান-বনানীতে ধনীরা বসবাস করেন। আর পাশে কড়াইল বস্তিতে গরিবরা। এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।’

গণসংযোগে তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।

গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান,সাবেক এমপি শাম্মি আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ অনেকে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান