ছেলের নির্বাচনি প্রচারে মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৪:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৪:৪৩

ইশরাকের নির্বাচনি প্রচারে ইসমত হোসেন ঢাকার দুই সিটির নির্বাচনি প্রচার জমে উঠেছে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বসে নেই তাদের স্বজনরা। এবার দক্ষিণের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের জন্য প্রচারে নেমেছেন তার মা ইসমত আরা হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন পলওয়েল সুপার মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে ছেলের জন্য ভোট চান তিনি। প্রায় এক ঘণ্টা তিনি প্রচার চালান। ছেলের জন্য ভোট চাওয়ার পাশাপাশি দোয়াও প্রার্থনা করেছেন তিনি।

ইসমত আরা হোসেনের প্রচারের সময় তার সঙ্গে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষেও ভোট চান তার মা নাসরিন আউয়াল।   

প্রচার চালানোর সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন ইসমত আরা। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মাগো তোমার একটি ভোটে, খালেদা জিয়া মুক্তি পাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ছেলে ইশরাক হোসেন সৎ ও যোগ্য প্রার্থী। নির্বাচিত হলে আপনাদের সেবা করতে পারবেন। আপনারা সকাল-সকাল ভোট দিতে চলে যাবেন। আমার সন্তানের জন্য দোয়া করবেন ও ভোট দেবেন।’

/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি